শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফরিদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চৌধুরী নায়াব ইউসুফ এমপির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চৌধুরী নায়াব ইউসুফ এমপির
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



ফরিদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চৌধুরী নায়াব ইউসুফ এমপির

ফরিদপুর প্রতিনিধি : দেশব্যাপী খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার সংলগ্ন কুমার নদী হতে রনকাইল বিল অভিমুখে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে খাল সংলগ্ন কানাইপুর বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ, সংসদ সদস্য, ফরিদপুর-৩।‌ এ সময় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ‌ অন্যান্য নেতৃবৃন্দ ‌ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ‌ কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ খাল পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩৩   ৪০ বার পঠিত