ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতের লক্ষ্য: আব্দুল হালিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতের লক্ষ্য: আব্দুল হালিম
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



ইসলামী আদর্শের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতের লক্ষ্য: আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমাবার সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।

অন্যদের মধ্যে আলোচনা পেশ করেন জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, মাওলানা আবদুল মজিদ, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, ‘জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ যোগ্য লোক তৈরি করছে, যাদের নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আজ যারা একদিকে সুন্দর পরিকল্পনার কথা বলছে অপর দিকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস করছে তাদের মাধ্যমে দেশ জাতি ও জনগণের কল্যাণ সাধন সম্ভব নয়।’

উন্নত আমল ও নৈতিকতার সমম্বয়ে নিজেদেরকে গড়ে তোলার জন্য তিনি জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘আজ যারা গুপ্ত সুপ্ত বলে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে নিজেদের সীমাহীন ব্যর্থতা, চাদাবাজি, সন্ত্রাস ও চাপাতির রাজনীতিকে আড়াল করতে চায়। জামায়াতে ইসলামীর নেতারা ফাঁসির রশিকে গ্রহণ করেছেন। কিন্তু জালেমদের সঙ্গে আপস করেননি। কিন্তু কেউ কেউ মুচলেকা দিয়ে বিদেশে গিয়ে জীবনযাপন করেছে। তারা যখন গুপ্ত সুপ্ত রাজনীতির বয়ান সামনে আনে, এটা নিজেদের ব্যর্থতা আড়াল করার ব্যর্থ প্রয়াস।’

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার টালবাহানা করছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’

বাংলাদেশ সময়: ১৮:১০:২৫   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে অভিনেত্রী
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ