মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী,আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নের আয়োজনে শনিবার বিকালে কামারখালী বাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক সারাদেশে নৈরাজ্য,বিশৃংখলা ও আইনশৃংখলার অবনতি করার চেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি কামারখালী বাজারের লাটিমতলা হতে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামারখালী বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। সমাবেশ বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক,মধুখালী পৌর বিএনপি’র সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়,শরিফুল ইসলাম ফকির,উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম ফকির, হাবিবুর রহমান,মিল্টন হোসেন,সাইদুর রহমান সাঈদ, মধুখালীী পৌর বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন বিশ^াস,মধুখালী পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জ¥ান মৃধা মন্নু, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এসএম মোক্তার হোসেন,সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক,সদস্য সচিব সাদ্দাম আরেফিন,,উপজেলা ব্ধিসঢ়;এনপি’র অর্থ সম্পাদক আলী মনসুর দাউদ, বিএনপি নেতা আবু সায়েম, শিপন সরকার হাবিবুর রহমান সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা, উপজেলা বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিয়া,উপজেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান ভুট্টো,হাফিজুর রহমান মাষ্টারসহ উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,শান্তি প্রিয় এলাকা মধুখালীতে কেউ অশান্ত করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। মধুখালীতে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বিশৃংখলা করলে তাকে শাস্তি পেতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০৯   ১৯ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সোনাপুরের মানুষের ভালোবাসা নিয়ে আবারও চেয়ারম্যান হতে চান মনির মোল্লা
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
এবার ঢাকায় আসছেন শাকিরা?
জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ