ফরিদপুরে জামায়াতে ইসলামীর উপজেলা/থানা আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জামায়াতে ইসলামীর উপজেলা/থানা আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



ফরিদপুরে জামায়াতে ইসলামীর উপজেলা/থানা আমির–নায়েবে আমির ও সেক্রেটারীদের সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের উদ্যোগে উপজেলা ও থানা পর্যায়ের আমির, নায়েবে আমির ও সেক্রেটারীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফরিদপুর শহরের মুসলিম মিশন প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমির মোহাম্মদ বদর উদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এ সময় ফরিদপুরসহ পাঁচটি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘ সময় ধরে দেশে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মানবিক অধিকার ও মর্যাদা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি।
বক্তারা আরও বলেন, গত ১৬ বছরে মত প্রকাশের স্বাধীনতা সীমিত ছিল এবং অনেক মানুষ স্বাধীনভাবে কথা বলা বা মত প্রকাশ করতে পারেনি। সত্য কথা বলার কারণে অনেককে হয়রানি, আটক কিংবা আত্মগোপনে থাকতে হয়েছে। অনেকেই দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে আটক ছিলেন বলেও তারা দাবি করেন।
তারা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বক্তারা বলেন, গণভোটের ফলাফল উপেক্ষা করা হয়েছে, যা জনগণের মতামতের প্রতি অমর্যাদা।
বক্তারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি জানান। তারা বলেন, জ্বালানি তেলের সংকট না থাকলে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা যেত না এবং মানুষের দুর্ভোগও বাড়ত না।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জনগণের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতি, বিদ্যুৎ সংকট ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, অঞ্চল প্রধান শামসুল ইসলাম আল বরাটি, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব এবং জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:১০   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ