জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামিম।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার জোনাইল পক্ষিমারী এলাকার সোহান ব্রিকসের মালিক মোহাম্মদ রুনুর ইটভাটায় নিম্নমানের কয়লা ব্যবহার, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​এ ছাড়া অনিয়মের দায়ে আবু বক্করের ইটভাটায় ৫০ হাজার টাকা এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র, প্রয়োজনীয় লাইসেন্স ও জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লার মানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৭   ২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
মেধাবীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে এইচআর পেশাজীবীদের ভূমিকা চান জনপ্রশাসন উপদেষ্টা
কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ