পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



পটিয়ায় ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চট্টগ্রামের পটিয়ায় ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পটিয়া উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান এবং সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী।

বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এমপি এনামুল হক এনাম বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে।” তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী দেশকে একটি সমৃদ্ধ ও কৃষিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমপি এনাম আরও বলেন, পটিয়ার কৃষকদের প্রধান সমস্যাগুলো সমাধানে কাজ শুরু হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও পানির সংকট কাটাতে এবং চাঁনখালী খালের নাব্যতা ফিরিয়ে আনতে খাল পুনঃখননসহ একাধিক প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে টেকসই ও স্বয়ংসম্পূর্ণ কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক এবং সাবেক মেয়র নুরুল ইসলাম। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২৮   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ