বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন

প্রথম পাতা » খুলনা » বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন

নানা শ্রেণি-পেশা, সংস্কৃতি কর্মী ও রাজনীতিকদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় খুলনার জন্মদিন।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে আজ শনিবার ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এমন সব আয়োজনে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয়েছে খুলনার ১৪৫তম জন্মদিন।

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন।

আয়োজক কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি ছিলেন।

এ সভায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও নগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

উল্লেখ্য, ১৮৪২ সালে ভৈরব-রূপসাবিধৌত নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয় খুলনায়। খুলনা মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি ও ভৌগোলিক অবস্থার কারণে খুলনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬৩০ বর্গমাইল এলাকা, ৪৩ হাজার ৫০০ জনসংখ্যা অধ্যুষিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। আর সেই পরিসংখ্যান অনুযায়ী খুলনার ১৪৪তম জন্মদিন আজ। এর আগে খুলনা ছিল যশোর জেলার মহকুমা। ব্রিটিশ শাসক ডাব্লিউ এম ক্লে জেলার প্রথম ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫২:২১   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ