ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসবে ৭ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসবে ৭ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



ফরিদপুরে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসবে ৭ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধি : “মানুষের পাশে মানবতার পাশে ২য় বর্ষে” এবং “জগতে পবিত্র সেই, যে জীবের সেবা করে”—এই স্লোগানকে সামনে রেখে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ফরিদপুরে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানবিক সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, বিএনপি নেতা বেনজির আহম্মেদ তাবরীজ, শ্রীমৎ দেবব্রত বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ ভক্তিধন ব্রহ্মচারী এবং শ্রীমৎ রুদ্র বন্ধু ব্রহ্মচারীসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীলরা।
আয়োজকরা জানান, এই সাত দিনব্যাপী কার্যক্রমে সাধারণ মানুষ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। পাশাপাশি মানবসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩৮   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ