গুপ্তধনের গুজবে বাইশরশি জমিদার বাড়ীতে উত্তেজনা, সংরক্ষণে আশ্বাস এমপি বাবুল খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুপ্তধনের গুজবে বাইশরশি জমিদার বাড়ীতে উত্তেজনা, সংরক্ষণে আশ্বাস এমপি বাবুল খান
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



গুপ্তধনের গুজবে বাইশরশি জমিদার বাড়ীতে উত্তেজনা, সংরক্ষণে আশ্বাস এমপি বাবুল খান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ীতে গুপ্তধনের খোঁজে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশের খোঁড়াখুঁড়ির ফলে প্রাচীন এ পুরাকীর্তিটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি স্থাপনাটি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো মূল্যে এটি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি জানান, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ খোঁড়াখুঁড়ি বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করেন।
স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৫   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ