রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

তারার মেলা স্কুলের উদ্যোগে ফরিদপুরে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারার মেলা স্কুলের উদ্যোগে ফরিদপুরে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



তারার মেলা স্কুলের উদ্যোগে ফরিদপুরে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক ও তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের সভাপতি
মোহাম্মদ কামরুল হাসান মোল্যা’র বদলি জনিত বিদায় সংবর্ধনা আজ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর লেডিস ক্লাবের সভাপতি তামান্না ফেরদৌসী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব রহমান আকাশ।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা’র কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৫:৫২   ১০ বার পঠিত