বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান

প্রথম পাতা » খুলনা » বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান

পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের উলশীতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজ সেই উলশীতে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ খনন কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি দেশের তিনটি স্থানে কোদাল দিয়ে মাটি কেটে খাল খননে অংশ নিলেন।

এর আগে প্রধানমন্ত্রী খালপাড়ে ফলক উন্মোচন করেন। এই ফলকে লেখা আছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

পাঁচ দশক বাদে খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৭   ১৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ