ময়মনসিংহে কৃষক হত্যায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

প্রথম পাতা » আইন আদালত » ময়মনসিংহে কৃষক হত্যায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



ময়মনসিংহে কৃষক হত্যায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রব আলী হত্যা মামলার এক যুগ পর একই পরিবারের তিন সদস্যকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জ্বল মিয়া (৩২) ও সোহরাব আলীর ছেলে সহিদুল ইসলাম (৩৭)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন: সোহরাব আলী (৬৪), তার স্ত্রী স্বরুপা খাতুন (৫৭) ও নূর হোসেনের স্ত্রী রেহানা খাতুন (৫৪)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তারা সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে প্রতিবেশী কৃষক আশ্রব আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. জুলহাস উদ্দিন বাদী হয়ে ১৯ জানুয়ারি ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত শেষে ডিবি পুলিশ ২০১৭ সালের ১৬ আগস্ট আদালতে ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার এ রায় দেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী মো. জুলহাস মিয়া বলেন, ‘দীর্ঘদিন বিচারের জন্য ঘুরে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা সন্তুষ্ট।’

এ দিকে ন্যায় বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি সোহরাব আলীর ছোট ভাই রেজাউল করিম।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন বলেন, ‘আমরা এ মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করি এবং এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এতে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি। দীর্ঘদিন পর হলেও হত্যার যথাযথ বিচার হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩৯   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ