মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

মধুখালী প্রতিনিধি: “যুক্তির দীপ্তিতে উন্মোচিত হোক চিন্তার দিগন্ত” এই স্লোগানকে ধারণ করে, হয়ে গেল ২য় আন্তঃকলেজ বিতর্ক উৎসব আয়োজন করেছে সরকারি আইনউদ্দীন কলেজ।

২৮ এপ্রিল মঙ্গলবার সকাল দশটা হতে দিনব্যাপী আইনউদ্দীন কলেজে হলরুমে, তুমুল প্রতিযোগিতামূলক, জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশ নেয় ৮টি দল। তাদের মধ্যে সরকারি আইনদ্দীন কলেজ ও ফরিদপুর রাজেন্দ্র কলেজ ফাইনালে উত্তীর্ণ হয়।

সরকারি আইনউদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে, ছায়া সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি আইনউদ্দীন কলেজের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুল হক, সহকারী অধ্যাপক সামছুল আলম,সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও প্রভাষক রফিকুল ইসলাম ।

“ইচ্ছা শক্তিই পরীক্ষায় পাস করার জন্য যথেষ্ট” -এই বিষয়ের উপরে, ছায়া সংসদে যুক্তিতর্ক উপস্থাপন করেন সরকারি এবং বিরোধী দল। আইনউদ্দীন কলেজের শিক্ষার্থী,সরকারি দলের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন জারিয়া আলম, মন্ত্রী হিসেবে ইমন সেখ ও সংসদ সদস্য মোঃ স্বাধীন মোল্লা।

এছারা রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন ইসরাত আরা সেজ্যেতি, উপনেতা তাজবীর সিনহা, সংসদ সদস্য সাইফুল ইসলাম শুভ।দুটি দল তাদের সাবলীল গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক বিতর্ক উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারী আইনউদ্দীন কলেজের সহকারী অধ্যাপক মো: জহুরুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল আমিন, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক মুহম্মদ নাহিদুল ইসলাম।

এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি আইনউদ্দীন কলেজ বিজয়ী হবার গৌরব অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন বিরোধী দলীয় নেতা ইসরাত আরা সেজ্যেতি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি আইনউদ্দীন কলেজের সহযোগী অধ্যাপক সনজয় কুমার বালা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানটি উপভোগ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৩২   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ