সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রথম পাতা » খেলাধুলা » সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

প্রথমবারের মতো এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টের বাছাই খেলতে গেছে বাংলাদেশ নারী হকি দল। আর অংশ নিয়েই দারুণ সব গল্প লিখে চলেছেন তারা। এবার আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ইভেন্টের বাছাইয়ের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে চারবার এশিয়ান গেমস খেলেছে সিঙ্গাপুর। তাদের বিপক্ষে চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই গোল তুলে দারুণ এই জয় পায় বাংলাদেশ।

শুরু থেকেই আজ ভালো খেলে বাংলাদেশ। রিয়ার হিটে এগিয়ে যায় অষ্টম মিনিটেই। যদিও প্রথম কোয়ার্টারের দ্বাদশ মিনিটেই সমতা ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরিল।

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৪   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ