জামালপুরে ২২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ২২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



জামালপুরে ২২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে সাব্বিরকে আটক করা হয়। পরে তার তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শেখের কুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৬:০৪   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ