কান ছিঁড়ে স্বর্ণের দুল লুট, মাদারগঞ্জে আতঙ্ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কান ছিঁড়ে স্বর্ণের দুল লুট, মাদারগঞ্জে আতঙ্ক
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



কান ছিঁড়ে স্বর্ণের দুল লুট, মাদারগঞ্জে আতঙ্ক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। পৈশাচিক এই হামলায় গুরুতর আহত ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধার কানে ১৫টি সেলাই দিতে হয়েছে। এই লোমহর্ষক ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

গত বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা ওই গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই রাতেও বৃদ্ধা নিজ ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে অজ্ঞাত এক চোর কৌশলে ঘরে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধার কানে থাকা স্বর্ণের দুল লক্ষ্য করে হ্যাঁচকা টান দেয়। এতে মুহূর্তেই বৃদ্ধার কান দ্বিখণ্ডিত হয়ে ছিঁড়ে যায়। দুলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্ত।

বৃদ্ধার আর্তচিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। রাতেই স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে জখম এতটাই গুরুতর ছিল যে, তার কানে ১৫টি সেলাই দিতে হয়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং বার্ধক্যজনিত কারণে বৃদ্ধা বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

​এলাকাবাসীর প্রতিক্রিয়া এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ​”একজন অশীতিপর বৃদ্ধার ওপর এমন নৃশংসতা ভাবা যায় না। আমরা এলাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৪৪   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ