চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সদরপুর ( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বুধবার দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও ইফাদের আর্থিক সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক রইস উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিল কমল সন্ন্যাসী। সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার মো. ইয়াকুব আলী চৌধুরী।

এছাড়াও বক্তব্য দেন মো. ইয়াকুব আলী, সাংবাদিক লিয়াকত আলী লাবলু ও কৃষক মুরাদ বেগসহ অন্যান্যরা।

জানা যায়, কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের বিভিন্ন কলাকৌশল তুলে ধরা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে।

এসব স্কুলে নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন সমস্যা ও অন্তরায় সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে। পাশাপাশি সমবায় কার্যক্রমের মাধ্যমে সদস্যদের বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা হবে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাও এর সঙ্গে সংযুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৩৭   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ