সড়ক নিরাপত্তা বিষয়ে ফরিদপুরে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক নিরাপত্তা বিষয়ে ফরিদপুরে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



সড়ক নিরাপত্তা বিষয়ে ফরিদপুরে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : “ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে জেলা ট্রাফিক বিভাগ, ফরিদপুরের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ফরিদপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড্রাইভিং ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন এবং নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম, টিটিসির ইনস্ট্রাক্টর সৈয়দ আজমল হোসেন, পিডিও মামুনুর রশিদ এবং ইনস্ট্রাক্টর নাজিমুদ্দিন আলম সিরাজী। টিআই ‌ খোরশেদ আলম ‌ফরিদপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মের চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৯   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ