ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ইন্তেকাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ইন্তেকাল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ইন্তেকাল

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য এবং ফরিদপুর জেলা আমির মোহাম্মদ ‌দেলোয়ার হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মোহাম্মদ দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনামুখী সিঙ্গাডাত গ্রামে। তিনি দীর্ঘ ১৮ বছর ফরিদপুর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, মজলিসে শূরা সদস্য এবং ফরিদপুর অঞ্চলের সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে ফরিদপুরসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৪১   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই : জোনায়েদ সাকি
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
‘সম্পর্ক ও নারী’ নিয়ে ইঙ্গিতপূর্ণ সামান্থার মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন : সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ