নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ১ মে ২০২৬



নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ মে) সকাল ৬টার দিকে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার প্রধান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার আসামি মোসা. খাদিজা আক্তার (২৮)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চিংগাখালী এলাকার বাসিন্দা।
বর্তমানে ফতুল্লার মাসদাইর ঘোষবাগ জামালের গ্যারেজ এলাকায় বসবাস করত।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) খ জোনের ওসি মো. সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় এক নারী সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

‎বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তার খাদিজা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বন্দর ও ফতুল্লা থানায় আটটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২৫   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
জামালপুরে রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরির অপরাধে বাড়িওয়ালাকে জরিমানা
জাতীয় ছাত্রশক্তি সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ