মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’
শুক্রবার, ১ মে ২০২৬



মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

দুনিয়া কাঁপানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ আজ শুক্রবার (১ মে) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইদিনে দেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি দেখার সুযোগ পাবে সিনেপ্রেমীরা।

মুক্তির পরপরই দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত সিনেমাটি। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ নামে নতুন সিক্যুয়েলে এবারও দেখা যাচ্ছে প্রথম পর্বের তারকাদেরই।

ফ্যাশন দুনিয়ার প্রভাবশালী সম্পাদক, উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিক, আর নানা চরিত্রের মিশেলের এ সিনেমা নির্মিত হয়েছে লরেন ওয়েইসবর্গারের উপন্যাস অবলম্বনে। এবারও গল্পে তুলে ধরা হয়েছে ফ্যাশন জগতের প্রতিযোগিতা, ক্যারিয়ারের চাপ, উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন।

সিনেমার ফ্যাশন দুনিয়ার প্রভাবশালী সম্পাদক মিরান্ডা প্রিস্টলি চরিত্রে আবারও ধরা দিয়েছেন মেরিল স্ট্রিপ।উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিক অ্যান্ডি স্যাক্স চরিত্রে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং তার প্রতিদ্বন্দ্বী এমিলির ভূমিকায় থাকছেন এমিলি ব্লান্ট। এছাড়া আরও অভিনয়ে রয়েছেন স্ট্যানলি টুচি, জাস্টিন থেরাক্স ও কেনেথ ব্রানাঘের মতো অভিনয়শিল্পীরা।

প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ৩৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমা বিশ্বজুড়ে আয় করে প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। সাফল্যের দিক থেকে এটিই ছিল সে সময়ের সবচেয়ে হিট কমেডি-ড্রামা চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১২   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ