সদরপুরে গলায় ফাঁস অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে গলায় ফাঁস অবস্থায় নারীর মরদেহ উদ্ধার
শুক্রবার, ১ মে ২০২৬



সদরপুরে গলায় ফাঁস অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস অবস্থায় জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জোসনা বিশ্বাস নিজ বাড়ি থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে সদরপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় তার মেয়ে সাধনা বিশ্বাস ও ছেলে অমিত বিশ্বাসসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৮, তারিখ ০১/০৫/২০২৬) দায়ের করা হয়।
আজ শুক্রবার দুপুরে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর বিষ্ণুপুর গ্রামের মৃত শিকদারের পুকুরপাড়ের একটি গাব গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জোসনা বিশ্বাসের মরদেহ দেখতে পায় স্থানীয় দুই শিশু। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সদরপুর থানার এসআই মো. আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২১:৫৯   ১৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিককে মারধর, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি প্রেসক্লাবের
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে ২১ সাংবাদিক
আগামী মৌসুমে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাটের’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
চালকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ