সালথায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত
শুক্রবার, ১ মে ২০২৬



সালথায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সালথা উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিকদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের কর্মী-সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সালথা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা দাবি পেশ করা হয়।
কর্মসূচির শেষ পর্বে সংগঠনের সভাপতির বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৩   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ