ভাঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
শুক্রবার, ১ মে ২০২৬



ভাঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে ভাঙ্গা থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগা বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পশ্চিম তীরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
নিহত নির্মল মালো ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ক্ষেত্র মালো। স্বজনরা জানান, গত ২৯ এপ্রিল সকালে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এছাড়া তিনি কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৭:৫২   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ