শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বৌদ্ধ সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বৌদ্ধ সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির
শুক্রবার, ১ মে ২০২৬



শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বৌদ্ধ সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এবং আবহমানকাল ধরে বাংলাদেশে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে তা পালিত হয়ে আসছে।

দেশের মাটি ও মানুষের সঙ্গে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য মিশে আছে উল্লেখ করে তিনি মহাপণ্ডিত অতীশ দীপঙ্করের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনে বৌদ্ধ কৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহামতি বুদ্ধ মানবতা, সাম্য ও মৈত্রীর প্রতীক এবং তাঁর ‘অহিংসা’র বাণী আজও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সমানভাবে প্রাসঙ্গিক।

বর্তমান বিশ্বে যুদ্ধ-সংঘাত ও বিদ্বেষের প্রেক্ষাপটে ধৈর্য, সংযম এবং জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অর্জনই জাতির সম্মিলিত গৌরব।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বুদ্ধের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে বৌদ্ধ সম্প্রদায় শান্তিময়, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বুদ্ধ পূর্ণিমার আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সাফল্য বয়ে আনবে এই কামনা করেন।

বঙ্গভবনের ক্রিডেনসিয়াল হলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বৌদ্ধ ধর্মের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ ধর্ম মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৪   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ