বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন, এলাকা জুড়ে চাঞ্চল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন, এলাকা জুড়ে চাঞ্চল্য
শনিবার, ২ মে ২০২৬



বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন, এলাকা জুড়ে চাঞ্চল্য

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। গত দুই দিন ধরে চলা এই অনশনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রাকিব হাছান, তিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাঁচপয়লা গ্রামের এনামুলের মেয়ে কুলসুম জান্নাত (২৩) গত দুই দিন ধরে রাকিবের বাড়িতে অবস্থান করছেন। তার দাবি, রাকিবের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর থেকে রাকিব তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

অনশনরত তরুণী কুলসুম জান্নাত সংবাদকর্মীদের জানান, রাকিব আমাকে বিয়ে করেছে। আমাদের সম্পর্কের সব তথ্য-প্রমাণ আমার কাছে আছে। কিন্তু এখন সে আমাকে অস্বীকার করছে। যতক্ষণ না আমি আমার ন্যায্য অধিকার এবং স্ত্রীর মর্যাদা পাব, ততক্ষণ আমি এই বাড়ি ছাড়ব না।”

ভুক্তভোগী তরুণী বাড়িতে অবস্থান নিলেও ঘটনার পর থেকেই অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিব হাছান বাড়ি থেকে গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কড়ইচড়া ইউনিয়নে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত সামাজিক বা আইনি মীমাংসার দাবি জানিয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

মাদারগঞ্জ থানা ওসি জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:২০:২০   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ