দিনাজপুরে টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুরে টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ
শনিবার, ২ মে ২০২৬



দিনাজপুরে টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ

গতকাল দিনাজপুর টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক নারী পুরুষ অসুস্থ হয়ে দিনাজপুরের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনা সূত্রে অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে জানা যায়,দিনাজপুর উপশহরে গাক চক্ষু হাসপাতালের একটি অনুষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য দিনাজপুর টেস্টি ট্রিট এর খাবার আবেদন করা হয়। পরে খাবার খেয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল, দিনাজপুর ইসলামিক হাসপাতাল ও অরবিন্দু শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো জানা যায়, গাক চক্ষু হাসপাতালের কিছু কর্মকর্তা কর্মচারীরা উক্ত খাবার বাসায় পার্সেল নিয়ে গেলে তা খাওয়ার পরে তাদের বাসার সদস্যরাও অসুস্থ হয়ে পরে। বর্তমানে তারাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপরোক্ত বিষয়ে টেস্টি ট্রিট এর সাথে কথা বলতে গেলে দায়িত্বরত কনোব্যাক্তিকে পাওয়া যায়নি ।

কোতয়ালী থানার ওসি নুরুনবী ঘটনার সত্যতা নিশ্চৎ করে বলেন ভুক্তভোগিদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে ।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৪৫   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ