ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ
শনিবার, ২ মে ২০২৬



ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী মহানাম মহাযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানমালা আজ ‌শেষ হচ্ছে।
শেষ দিন শনিবার সকালে শহরে বর্ণাঢ্য নগর কীর্তন অনুষ্ঠিত হয়। কীর্তনটি শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
আয়োজকরা জানান, নগর কীর্তনের পর পর্যায়ক্রমে উৎসবের পূর্ণাহুতি, ফুলদোল ও জলকেলি অনুষ্ঠিত হবে। এরপর ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।
উৎসব উপলক্ষে প্রতিদিনই ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং শেষ দিনেও ছিল উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৪৫   ১৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ