চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার
রবিবার, ৩ মে ২০২৬



চট্টগ্রামে ১৩ মামলার আসামি সন্ত্রাসী শুক্কুর গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৩ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুস শুক্কুর (৩৭) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন বিআরটিসি এলাকার জামতলা বস্তিতে বসবাস করেন।

রোববার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শনিবার রাতে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে হালিশহর, ইপিজেড, কোতোয়ালী, চকবাজার ও বন্দর থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:০৪   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ