৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » ৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি
রবিবার, ৩ মে ২০২৬



৩-০ লিড নিয়েও এক আর্জেন্টাইনের কাছে হেরে গেল মেসির মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমতো অবিশ্বাস্য এক নাটকীয় ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে সেই লিড ধরে রাখতে পারল না ইন্টার মায়ামি। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ ৪-৩ ব্যবধানে জিতে নেয় অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে দলটির জয়ের নায়ক মেসির স্বদেশি মিডফিল্ডার মার্টিন ওহেদা।

রোববার (৩ মে) ম্যাচটিতে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। প্রথমার্ধের ৩৩ মিনিটের মধ্যেই মেসির দাপটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

মাত্র তৃতীয় মিনিটেই লিড নেয় মায়ামি। টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন মিকায়েল। ২৫ মিনিটে লুইস সুয়ারেজ ও মেসির সমন্বয়ে গড়ে ওঠা আক্রমণ থেকে আবারও গোল পান সেগোভিয়া। এরপর নিজেই জ্বলে ওঠেন মেসি। দূরপাল্লার এক দুর্দান্ত শটে ব্যবধান করেন ৩-০। তখন মনে হচ্ছিল একতরফা জয় নিশ্চিত।

তবে বিরতির আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো। প্রথমার্ধে ব্যবধান কমান ওহেদা। এরপর দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ হারায় ইন্টার মায়ামি। দ্রুত আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও রক্ষণে ফাঁক রেখে দেয় তারা। সেই সুযোগটাই কাজে লাগান ওহেদা।

আর্জেন্টাইন মিডফিল্ডার নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান, সম্পূর্ণভাবে বদলে দেন ম্যাচের গতি। অতিরিক্ত সময়ে আসে চূড়ান্ত ধাক্কা। টায়রিস স্পাইসার গোল করে অরল্যান্ডো সিটির অবিশ্বাস্য প্রত্যাবর্তন সম্পন্ন করেন।

এই হারের ফলে ঘরের মাঠে বড় সুযোগ হারাল ইন্টার মায়ামি। পাশাপাশি এপ্রিলের শুরুতে উদ্বোধনের পর থেকে নিউ স্টেডিয়ামে টানা চার ম্যাচে জয়হীন রইল দলটি।

বাংলাদেশ সময়: ১৮:০৫:০৫   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের
নতুন কুঁড়ি স্পোর্টস, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন
উৎসবমুখর পরিবেশে পিএইচপি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ