সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৯ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৯ হাজার টাকা জরিমানা
রবিবার, ৩ মে ২০২৬



সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৯ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যক্তিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) বিকাল আনুমানিক ৪টায় সদরপুর হাসপাতাল মোড় ও বাবুরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী গোপালকৃষ্ণ সাহা (৪০), মোঃ শরিফুল ইসলাম (৩৬) এবং আঃ মোতালিবকে পৃথকভাবে ৩,০০০ টাকা করে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২:১১:৩৬   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ