বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর
রবিবার, ৩ মে ২০২৬



বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর

হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

আজ লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাওরের বিস্তীর্ণ এলাকার ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাদের সংকট লাঘবে সরকার জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন চলছে এবং তালিকাভুক্তদের বিশেষ কার্ডের আওতায় এনে মাসভিত্তিক সহায়তা দেওয়া হবে। কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওরপ্রবণ জেলাগুলো এই উদ্যোগের অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রী আরো জানান, আগামী ৬ মে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এদিকে একই অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০১টি অসচ্ছল পরিবারের মধ্যে জীবিকা সহায়তার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল দোকানের মালামাল, ভ্যানগাড়ি, গবাদিপশু ও সেলাই মেশিন।

বাংলাদেশ সময়: ২২:১৬:১৩   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ