সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
মঙ্গলবার, ৫ মে ২০২৬



সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) ও হোসেন ফকির (৩৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:১৭   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ