নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও কাবাডিতে ফরিদপুরের দাপট, তিন বিভাগে চ্যাম্পিয়ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও কাবাডিতে ফরিদপুরের দাপট, তিন বিভাগে চ্যাম্পিয়ন
মঙ্গলবার, ৫ মে ২০২৬



নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও কাবাডিতে ফরিদপুরের দাপট, তিন বিভাগে চ্যাম্পিয়ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ দারুণ সাফল্য দেখিয়েছে ফরিদপুর জেলা। মেয়েদের ফুটবল এবং ছেলে ও মেয়েদের কাবাডি—এই তিন বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিকরা।
মেয়েদের ফুটবল ফাইনালে ফরিদপুর জেলা দল শক্তিশালী প্রতিপক্ষ বোয়ালমারী উপজেলা দলকে ৬-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ম্যাচে বিজয়ী দলের মার্জিয়া একাই চারটি গোল করেন। এছাড়া সোহানা ও লামিয়া একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
অন্যদিকে, ছেলেদের কাবাডি ফাইনালে ফরিদপুর পৌরসভা দল নগরকান্দা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একইভাবে মেয়েদের কাবাডি বিভাগে ফরিদপুর পৌরসভা দল ভাঙ্গা উপজেলা দলকে পরাজিত করে ‌ চ্যাম্পিয়ন হয়।
একই আসরে তিনটি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ‌ ফরিদপুর জেলা ক্রীড়াঙ্গনে নতুন সাফল্যের ইতিহাস গড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:২১   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ