মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে সরিষাবাড়ীতে ফার্মেসিতে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে সরিষাবাড়ীতে ফার্মেসিতে জরিমানা
মঙ্গলবার, ৫ মে ২০২৬



মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে সরিষাবাড়ীতে ফার্মেসিতে জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসি বাজারে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল (ওষুধ) রাখার অপরাধে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ‘মেসার্স ফজিলা মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে বাউসি বাজারে একটি যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এবং জামালপুর জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেসার্স ফজিলা মেডিকেল হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া ড্রাগ লাইসেন্সসহ ফার্মেসি পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় মালিকপক্ষকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, জনস্বার্থে এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত চলমান থাকবে।

অভিযান চলাকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১১:৫২   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ