হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে - দুর্যোগ ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে - দুর্যোগ ত্রাণমন্ত্রী
মঙ্গলবার, ৫ মে ২০২৬



হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে - দুর্যোগ ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওরাঞ্চল বাংলাদেশের অন্যতম শস্যভান্ডার। এ জন্য সরকার হাওরবাসীর জন্য সম্ভাব্য সবকিছু করবে।

আজ সুনামগঞ্জ সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি অতিবৃষ্টিতে হাওরাঞ্চলের বোরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে আগামী তিন মাস কৃষক পরিবারকে সহায়তা প্রদানসহ এ কর্মসূচি কিভাবে চালিয়ে রাখা যায় সে ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করবে। সহায়তা প্রসঙ্গে তিনি সঠিক তালিকা প্রণয়ন ও সময়মতো কৃষকের কাছে সাহায্য পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এজন্য তালিকা প্রণয়নে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিতে জেলা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, উওরাঞ্চলের কৃষকের ফসল রক্ষায় সমন্বিত হাওর ব্যবস্থাপনা কর্মসূচি গ্রহণ করাসহ পরিকল্পিতভাবে হাওর খনন, স্লুইসগেট নির্মাণ, পানিতে ধানকাটার উপযোগী হারভেস্টার, কৃষকদের ধানের চারা, সার বিতরণ এবং কৃষি ঋণ প্রদান করা হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, হাওরাঞ্চলের ইকোসিস্টেম বাঁচাতে হবে, প্রতিবছর যাতে এমন দুর্যোগের মুখোমুখি হতে না হয় সে জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এবিএম আবদুস সাত্তার বলেন, হাওরাঞ্চলের কৃষকের উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মসূচি গ্রহণ করবে।

সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য নুরুল ইসলাম, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সুনামগঞ্জ জপলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত তিন মাস মেয়াদী মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫১:০৮   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ