বোয়ালমারীতে এক যুবকের লাশ উদ্ধার আটক ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে এক যুবকের লাশ উদ্ধার আটক ৪
বুধবার, ৬ মে ২০২৬



বোয়ালমারীতে এক যুবকের লাশ উদ্ধার আটক ৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলারচর গ্রামে সাতৈর-মধুমতি (গ্রান্ডট্রাঙ্ক) রোডে হাটখোলা বটতলা সংলগ্ন রাস্তার পাশ থেকে রবিউল ইসলাম (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহ ভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।

ওই যুবক পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্ধাইন গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে।
মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন হাটখোলা বটতলা থেকে প্রায় ১০০ গজ দূরে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে উল্টে থাকতে দেখে। বিষয়টি জানতে এগিয়ে গেলে প্রাইভেট কারের পাশে বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

স্থানীয়রা প্রাইভেট কারের নিকটে উপস্থিত ৫ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তোর দিতে না পারলে জনতা তাদের দুইজনকে আটক করে নাকিরা পালিয়ে যায়। থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছেই আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এই সময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত রবিউলের বাবা গোলাম ছরোয়ার বলেন, আমার গ্রামের শাহিদুলের মেয়ে বিয়ে দেওয়া ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের হানিফের ছেলে শহিদুলের সাথে। শাহিদুলের জামাই কিছুদিন আগে তার মোটর সাইকেলটি নিয়ে আসে। সে মোটরসাইকেল নেওয়ার জন্য আমার ছেলেকে সাথে করে নিয়ে আসে শাহিদুল। এখানে এলে এই ঘটনা ঘটে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এ বিষয়ে মধুখালী সার্কেল এএসপি মো. আজম খান বলেন, উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে একটি প্রাইভেট কার উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রাইভেট কারের পাশে একটি লাশ দেখতে পাই তারা। এ সময় সন্দেহ জনক ২ জনকে আটক করে জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত দুজনকে পুলিশ হেবাজতে নেয়।

তিনি আরো বলেন, আমরা জানতে পারি পাশ্ববর্তী মহম্মদপুর থানার সিন্ধাইন গ্রামের শাহিদুল ইসলাম রবিউলকে সাথে নিয়ে তার মোটরসাইকেল নিতে হাটখোলারচর তার জামাই শহিদুলের বাড়িতে আসে। সেখানে মোটরসাইকেল নিয়ে শালিশ বৈঠক হয়। শালিশে কোনো সুরাহা না হওয়ায় শাহিদুল আর রবিউল চলে যায়।

পরে জামাই শহিদুল তার শশুড়কে মোবাইল করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য বলে। তারা দুইজন মোটর সাইকেল নিতে এলে এই খুনের ঘটনা ঘটে। তবে হাটখোলারচর গ্রামের সাহিদুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের তদন্ত চলতেছে। তারা যদি জড়িত থাকে এই খুনের সাথে তারা আসামি হবে। তবে তাদের আদালতে পাঠানো হবে। আদালত সিদ্ধান্ত নেবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৭   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ