ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
বুধবার, ৬ মে ২০২৬



ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ফরিদপুর জেলা প্রতিনিধি: ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রেক্ষিতে চাকরি বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের পিএমইউ, পিআইইউসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রায় ৪ হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রগুলো হস্তান্তরের সিদ্ধান্তে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের চাকরি বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাই অভিজ্ঞ জনবলকে বাদ দিয়ে নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান কর্মীদেরই বহাল রাখা উচিত। এ সময় বক্তব্য রাখেন ‌ প্রজেক্ট ম্যানেজার শশাঙ্ক শেখর দাস , ক্লিনিক ম্যানেজার ডাক্তার শারমিন, ডাক্তার ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে একটি মিছিল নিয়ে তারা ফরিদপুর পৌরসভায় যান এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকিরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজার নিকট স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়েও স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০৫   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে
সঠিক মানুষের কাছে ভাতা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
চলছিল ক্লাস, সিলিং ফ্যান পড়ে আহত বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে: পানিসম্পদ মন্ত্রী
সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত: বাণিজ্যমন্ত্রী
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: মির্জা ফখরুল
গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ