সদরপুরে খাল দখল করে পাকা স্থাপনা তৈরির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে খাল দখল করে পাকা স্থাপনা তৈরির অভিযোগ
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



সদরপুরে খাল দখল করে পাকা স্থাপনা তৈরির অভিযোগ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে সরকারী খাল দখল করে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের সামনে দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটি দীর্ঘদিন যাবত স্থানীয় কৃষকরা সেচ কাজে ব্যাবহার করে আসছেন। বর্ষাকালে পানিতে টই টম্বুর থাকে খালটি। দেশীয় প্রজাতির মাছের অভয়শ্রম ও প্রজনন কেন্দ্র হিসেবে ব্যাবহৃত হয়ে আসছে। কিন্ত কোন রকম নিয়মের তোয়াক্কা না করে খালের পাড়ের বাসিন্দা আনোয়ার হাওলাদার খালের মধ্যে মাটি কেটে বাধ দিয়ে নীচ থেকে ঢালাই করে পাকা স্থাপনার কাজ করছে। এতে দুই পাশে তৈরী হয়েছে জলাবদ্ধতা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে খাল দখল করে আটকিয়ে দিলে জলাবদ্ধতা তৈরী হবে। তাছাড়া এই খালের পানি শুকনো মৌসুমে আমরা সেচকাজে ব্যবহার করি। তাছাড়া বর্ষাকালে কৃষকরা এই খালে পাট জাগ দেওয়া, পাটের আশ ছাড়ানো ও পাট ধুয়ে থাকে। এভাবে বাধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করলে কৃষি কাজে এর বিরুপ প্রভাব পরবে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া কে একাধিকবার তার সরকারী নাম্বারে ফোন দিলেও ফোন রিসিভ করে নাই। পরে ভূমি অফিসের নাজির কামাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে ইউএনও অফিসে স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি দেখছি। এসিল্যান্ড মহোদয় আসলেই তাকে বিষয়টি অবগত করাবো।

স্থানীয় সচেতন মহলের দাবী, এভাবে খাল দখল করে স্থাপনা তৈরী করলে খালের অপর দুইপাড়ে জলাবদ্ধতা তৈরী হবে তাছাড়া সরকারী জমি বেহাত হয়ে যাবে। তাদের দাবী খালটি দখলমুক্ত করে পানির প্রবাহ ঠিক রাখা হোক যাতে কৃষিকাজে কৃষকরা খালের পানি ব্যবহার করে উপকৃত হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৫৬:২১   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ