ফরিদপুরে পুলিশে টিআরসি পদে প্রাথমিকভাবে ৩৬ জন নির্বাচিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পুলিশে টিআরসি পদে প্রাথমিকভাবে ৩৬ জন নির্বাচিত
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



ফরিদপুরে পুলিশে টিআরসি পদে প্রাথমিকভাবে ৩৬ জন নির্বাচিত

ফরিদপুর প্রতিনিধি : “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬-এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ফরিদপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার প্রকাশিত ফলাফলে ফরিদপুর জেলা থেকে মোট ৩৬ জন প্রার্থী প্রাথমিকভাবে কৃতকার্য হয়েছেন। এর মধ্যে নারী সদস্য ১ জন এবং পুরুষ সদস্য ৩৫ জন। এছাড়াও ৭ জন প্রার্থী অপেক্ষমান তালিকায় রয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে ফরিদপুর জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।”
তিনি আরও বলেন, “উত্তীর্ণরা ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে—এই প্রত্যাশা করি।”
এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদ নাসিরুল্লাহ, পিপিএম-বার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর) এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম (সদর সার্কেল, রাজবাড়ী)সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন হয়েছে ।

বাংলাদেশ সময়: ১২:২০:০৩   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ