বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের
শুক্রবার, ৮ মে ২০২৬



বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

বই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থাকবো। আপনাদের ব্যবসায়িক কার্যক্রম যে এলাকায় হয়, আমি সেই এলাকার নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘আপনাদের সুখ-দুঃখ যেকোনো সমস্যা আপনারা যখনই আমার কাছে আসবেন বা আমাকে ডাকবেন আমি আপনাদের কাছে যাব এবং প্রয়োজন বোধে যেহেতু আমি একজন প্রতিমন্ত্রী, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে পুস্তক এই সমিতি এবং এই ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী, শ্রমিক যারা রয়েছেন তাদের ওয়েলফেয়ার সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বাংলাদেশ সময়: ১৭:২১:১৩   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয়
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্যমন্ত্রী
বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশকে বারবার সংকট থেকে উদ্ধার করেছে জিয়া পরিবার : ইয়াসের খান চৌধুরী
সালথায় যুবসংঘের ব্যতিক্রমী উদ্যোগ, মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ
জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বাজেটে বিশেষ গুরুত্ব : প্রতিমন্ত্রী
টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ