পরিবারের ভরসা ছিলেন দিপালী, ফিরলেন লাশ হয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবারের ভরসা ছিলেন দিপালী, ফিরলেন লাশ হয়ে
শুক্রবার, ৮ মে ২০২৬



পরিবারের ভরসা ছিলেন দিপালী, ফিরলেন লাশ হয়ে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামে এখন শোকের আবহ। দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া দিপালী খাতুন আর জীবিত ফিরে আসেননি। লেবাননের বৈরুতে হামলার ঘটনায় নিহত হওয়ার পর তার মরদেহ দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, দিপালী লেবাননে গৃহপরিচারিকার কাজ করতেন। তার আয়ের ওপর নির্ভর করেই চলত পরিবারের খরচ। কিন্তু হঠাৎ করেই বৈরুতের হামরায় সংঘটিত হামলায় প্রাণ হারান তিনি।

বৃহস্পতিবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। পরে দোহারের মৈনট হয়ে চরভদ্রাসনের আদার বাজার ঘাটে আনা হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে গ্রামের বাড়িতে নেওয়া হলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার সকালে মুন্সিরচর বাজারে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাবার বাড়ির পাশের জমিতে দাফন করা হয় দিপালীকে। জানাজায় স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলবে।

ফরিদপুর জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, দাফন ও পরিবহন ব্যয়ের জন্য পরিবারকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১০:৪০   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ