তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
শুক্রবার, ৮ মে ২০২৬



তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, “সরকারি তোলারাম কলেজের প্রতিটি ইট ও কক্ষে একেকটি ইতিহাস সৃষ্টি হয়ে আছে। এই কলেজ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্ব সৃষ্টি হয়েছে এবং অনেক গুণী মানুষ বের হয়েছেন। আমি তোলারাম কলেজের শিক্ষার্থী নই। কিন্তু আমি যখন কলেজের সামনে দিয়ে যেতাম, তখন বিভিন্ন শিক্ষার্থীর চোখেমুখে আশার আলো দেখতে পেতাম।”

শুক্রবার (৮ মে) দুপুরে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের অনেক বেশি আশা ছিল যে, তারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক কিছু পাবে। আল্লাহর রহমতে এই কলেজ থেকে এমপি ও মন্ত্রী পেয়েছে। সিটি করপোরেশনের মেয়রও হয়েছে। এগুলো আবার আমরা তোমাদের মাধ্যমে পাব বলে প্রত্যাশা করি।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ। তোলারাম কলেজের শিক্ষার্থীরা কোনো গণ্ডগোল চায় না। কিছু মানুষ আছে তারা গণ্ডগোল করে এই প্রোগ্রাম বন্ধ করতে চাইবে।”

তিনি আরও বলেন, “তোমাদের চোখেমুখে আশার আলো দেখি আমরা। আমি দিপু ভূঁইয়াসহ যারা এখানে আছি, আমরা সকলে মিলে তোমাদের আশা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

দিপু বলেন, “প্রতিটি শিক্ষার্থীর একটি আলাদা গল্প আছে। তার মধ্যে একটি হলো তোমার মা খুব আশা করে তোমাকে এই কলেজে পাঠিয়েছেন। আর তোমার বাবার ঘামের গন্ধ আছে, কারণ তিনি পরিশ্রম করে তোমাকে এখানে পাঠিয়েছেন। এই পরিশ্রম ও তোমার মায়ের আশার দিকে তাকিয়ে আমরা এই কলেজের সব আশা পূরণ করব। তোমরা যে স্বপ্ন দেখো, সেটি কখনও বন্ধ করবে না। আমরা সকলে মিলে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বাংলাদেশ সময়: ২৩:১৫:১০   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ