জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু

প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
শুক্রবার, ৮ মে ২০২৬



জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু

দুর্নীতি, দলীয়করণ ও সন্ত্রাস দিয়ে জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণি চরিত্রে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণ বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য নির্ণয় করবে তাদের শাসন ব্যবস্থার ৪টি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার ওপর। সেগুলো হলো- দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

শুক্রবার (৮ মে) ফেনীতে এবি পার্টির আয়োজনে এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, সাধারণ মানুষ দেখবে ২৪ এর গণঅভ্যুত্থানের পর কী কী পরিবর্তন এসেছে? তারা যদি কোনো পরিবর্তন খুঁজে না পায় তাহলে হতাশা ও ক্ষোভ তাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

এবি পার্টির ৬ বছরের অর্জন ও ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনামূলক বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় নতুন বন্দোবস্তের রাজনীতি করতে গিয়ে আমরা খুব সাফল্য অর্জন করতে পারিনি। পুরোনো দলগুলোর এখনও কোন বিকল্প তৈরী হয়নি। ঋণখেলাপি, দুর্নীতিবাজ, অর্থশালী ব্যবসায়ী, নির্যাতিত ও নিপীড়িত হিসেবে পরিচিতদের পাশাপাশি ধর্মীয়ভাবে মানুষের আবেগকে যারা স্পর্শ করতে পেরেছেন তারা এবারও জনগণের ভোট পেয়েছেন। তবে নতুনদের প্রতি মানুষের আগ্রহ যে তৈরি হচ্ছে তা এবারের ভোটের ফলাফলে অনেকটা স্পষ্ট। এই আগ্রহ ও সম্ভাবনাকে আগামী দিনে আরও শক্তিশালী করতে পারলে নতুন রাজনীতির জয় অবশ্যম্ভাবী বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মঞ্জু তার বক্তব্যে বলেন, আমরা চেয়েছিলাম সংস্কার করে তারপর নির্বাচন। কিন্তু বিএনপি সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চেয়েছে। বিএনপি দেখেছে এ সংস্কার করলে তাদের ক্ষতি হবে এ জন্য তারা আগে নির্বাচন চেয়েছে। যদি সংস্কার হতো তাহলে ঋণখেলাপি কালো টাকার মালিকরা নির্বাচনে অংশ নিতে পারতো না। পুরাতন সিস্টেম রয়ে গেলে পুরাতন দলের সুবিধা। যতক্ষন পর্যন্ত সিস্টেম পরিবর্তন না করা যাবে ততদিন নতুন রাজনীতির উত্থান সম্ভব না।

প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, আমাদের মাঠে কাজ করতে হবে। আমাদের অনেক কিছু কাকতালীয়ভাবে হয়ে গেছে। এটা ভালো। কিন্তু কাজ না করলে আমরা এর ফল পাবোনা। আগামী দিনে আমাদের জন্য সম্ভাবনা যেমন রয়েছে তেমন সম্ভাবনা নেই এমনও রয়েছে। সম্ভাবনা তৈরি করতে হলে আমাদের কাজ করতে হবে। দলকে গ্রামে গ্রামে পরিচয় করাতে হবে।

এবি পার্টি ফেনী জেলা শাখার সিনিয়র আহ্বায়ক কর্মশালা বাস্তবায়ন কমিটির আহবায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে ও সদস্যসচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় শহরের মিজান রোডস্থ দলের জেলা কার্যালয়ে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।

এ সময় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান সহ দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন, সমাজকল্যাণ সম্পাদক এবি সিদ্দিক, সদস্য আহমেদ আলী নয়ন, সাইদুল হক মিলন, কাজী শরিফ উদ্দিন দীপ্ত, হাজী নিজাম উদ্দিন, নুরুল ইসলাম খান, জোহরা আক্তার ডলি, সদর আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবু সাইদ খান, এবি যুব পার্টি আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্যসচিব ইব্রাহিম সোহাগ ছাত্র পক্ষ ফেনী জেলা আহ্বায়ক, সদস্যসচিব বেলাল হোসাইন রাফসানসহ দলের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১২   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ