ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
শনিবার, ৯ মে ২০২৬



ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে নৃত্যানুষ্ঠান ও জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ‌সন্ধ্যায় ফরিদপুর জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ ফরিদপুরের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর মো. আলতাফ হোসেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ‌বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক ‌ মফিজ ইমাম মিলন, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, নৃত্যশিক্ষক নমিতা কুন্ডুসহ সংস্কৃতিপ্রেমী সাধারণ মানুষ।
আলোচনা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবনী, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে ফরিদপুর জেলার বিভিন্ন শিশু শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। এ উল্লেখযোগ্য দর্শক ‌ উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০:০৫:২৪   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ