অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
শুক্রবার, ৮ মে ২০২৬



অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, কোনো অফিসে সেবা নিতে গিয়ে কাউকে টাকা দিতে হবে না। কোনো কর্মকর্তা বা কর্মচারী ঘুষ দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘একটা ছুটির আবেদন কিংবা বেতন উত্তোলনের মতো সাধারণ কাজেও অনেক সময় কেরানিকে টাকা দিতে হয়। এখন থেকে কেউ কোনো অফিসে টাকা দেবেন না। যে কর্মকর্তা টাকা চাইবে, তার এখানে জায়গা হবে না এবং চাকরি করতে পারবে না।’

গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসা এবং কলেজ প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ শুক্রবার এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি, মন্ত্রী ও সংসদ সদস্য—সকলেই কোনো না কোনো শিক্ষকের ছাত্র। তাই শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে।

এসময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৩   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ