মধুখালী কামারখালীতে মধুমতি নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় যুবকের জেল ও জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী কামারখালীতে মধুমতি নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় যুবকের জেল ও জরিমানা
শনিবার, ৯ মে ২০২৬



মধুখালী কামারখালীতে মধুমতি নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় যুবকের জেল ও জরিমানা

মধুখালী( ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী ও মাগুরার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু-মাটি বিক্রির দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা, দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি।
পরে ঘটনাস্থলটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে অবহিত করেন।
পরে দুই উপজেলার প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রলি ট্রাক ও একটি এসকে ব্র্যান্ডের ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। এ সময় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামের অলিয়ার রহমানের ছেলে মোঃ মুক্তাদির রহমান (২৮) কে আটক করে,তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, ঘটনাস্থলটি মূলত মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত সরকারি জায়গা। সেখানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও একটি ট্রলি ট্রাক জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩২:২৩   ৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে - চীফ হুইপ
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : হাবিবুর রশিদ
মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী
ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ