সরিষাবাড়ীতে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ল ২৫ একর বোরো ধান, দিশেহারা শতাধিক কৃষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ল ২৫ একর বোরো ধান, দিশেহারা শতাধিক কৃষক
শনিবার, ৯ মে ২০২৬



সরিষাবাড়ীতে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ল ২৫ একর বোরো ধান, দিশেহারা শতাধিক কৃষক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া ও অতিরিক্ত তাপের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ফসলের মাঠ। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায় প্রায় ২৫ বিঘা জমির বোরো ধানসহ বিভিন্ন বনজ ও ফলদ গাছ পুড়ে ছাই হয়ে গেছে। এতে শতাধিক কৃষক চরম আর্থিক ক্ষতির মুখে পড়ে এখন দিশেহারা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, চকপাড়া ও আশপাশের ফসলি জমির ঠিক পাশেই গড়ে উঠেছে সানহা ইটভাটা। সম্প্রতি এই ভাটা থেকে নির্গত তীব্র গরম বাতাস ও বিষাক্ত কালো ধোঁয়ায় বোরো ধানের শীষ পুড়ে সাদা হয়ে গেছে। ধান পরিপক্ব হওয়ার আগেই জমিতে শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে প্রান্তিক চাষিদের। ফসলের পাশাপাশি এলাকার ইউক্যালিপটাস গাছ, বাঁশঝাড় এবং বিভিন্ন ফলদ বৃক্ষও এই তাপে ঝলসে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ ধানের শীষ শুকিয়ে তামাটে বর্ণ ধারণ করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোকছেদ আলী আক্ষেপ করে বলেন:
“এক একর জমিতে ধারদেনা করে ধান আবাদ করেছিলাম। কিন্তু ইটভাটার আগুনের মতো বাতাসে সব ধান শুকিয়ে চিটা হয়ে গেছে। এখন পরিবার নিয়ে না খেয়ে থাকার দশা হয়েছে।”

আরেক কৃষক মকবুল হোসেন ভোলা বলেন, “অনেক স্বপ্ন নিয়ে বোরো চাষ করেছি। কিন্তু ভাটার ধোঁয়ায় সব শেষ। এই ক্ষতি আমরা কীভাবে পুষিয়ে নেব জানি না।” একই অবস্থা আব্দুল আজিজ, আব্দুস সাত্তার ও আজীরন বেওয়াসহ আরও অনেকের।

বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ পাওয়ার পরপরই আক্রান্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ইটভাটার তাপ ও ধোঁয়ার প্রভাবে ফসলের ক্ষতির বিষয়টি প্রতীয়মান হয়েছে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এদিকে স্থানীয় কৃষিবিদ আব্দুল মজিদ মনে করেন, লোকালয় ও কৃষিজমির পাশে অপরিকল্পিত ও অবৈধ ইটভাটা স্থাপনই এই বিপর্যয়ের মূল কারণ। পরিবেশ ও কৃষি রক্ষায় এসব ভাটার বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি দাবি জানান।

ক্ষতিগ্রস্ত কৃষকদের এখন একটাই দাবি—অবিলম্বে ক্ষয়ক্ষতির সঠিক নিরূপণ করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং নিয়মবহির্ভূতভাবে পরিচালিত এসব ইটভাটা বন্ধ করে কৃষিজমি রক্ষা করতে হবে।

দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে ওই এলাকায় কৃষি উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৮   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে - চীফ হুইপ
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : হাবিবুর রশিদ
মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী
ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ