মধুখালীতে বিষপানে যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে বিষপানে যুবকের মৃত্যু
শনিবার, ৯ মে ২০২৬



মধুখালীতে বিষপানে যুবকের মৃত্যু

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মোঃ সাগর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ‌শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাগর মধুখালী উপজেলার কামারখালী এলাকার আড়পাড়া গ্রামের রাশেদ শেখের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের একপর্যায়ে সাগর বাইরে থেকে ঘাস মারা বিষ পান করে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। এসআই আলমগীর লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৬   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ