মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার, ৯ মে ২০২৬



মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : “সঞ্চয় প্রগতি উন্নয়ন, সঞ্চয়ই সমৃদ্ধির সোপান” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উন্নয়ন সংস্থার সভাপতি মো. নজরুল ইসলাম।

সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর শোক প্রস্তাব উত্থাপন করেন হাজী আব্দুল মালেক শিকদার। পরে সংস্থার সাধারণ সম্পাদক মির্জা গোলাম ফারুক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

বার্ষিক প্রতিবেদনের ওপর অনুষ্ঠিত খোলা আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট গোলাম মনসুর নান্নু, মো. জহুরুল হক, মো. মিরাজুল ইসলাম, আবু তারেক, মো. আব্দুল হাই বাশী মিয়া ও লুৎফুন নাহারসহ সংস্থার অন্যান্য সদস্যরা।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন গৃহীত হয়।

পরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর আনন্দঘন পরিবেশে লটারির ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৬   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ